,

মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রুপপর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এই দুই দেশের ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়, তবে দুই দেশের সাম্প্রতিক যুদ্ধাবস্থা সেই উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়েছে।

গ্যালারি, নেট দুনিয়া বা মিডিয়ায় দুই দেশের পক্ষ-বিপক্ষ নিয়ে প্রচুর কথা হলেও আইসিসি বা এসিসির টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স কিন্তু পাকিস্তানের চেয়ে ভালো। পরিসংখ্যান স্বাক্ষ্য দেয় সেটিরই।

দুই দেশের মুখোমুখি পরিসংখ্যান

এশিয়া কাপে ম্যাচ: ১৯ (ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে)

ভারতের জয়: ১০টি

পাকিস্তানের জয়: ৬টি

কোনো ফলাফল আসেনি: ৩টিতে

এশিয়া কাপ টি-টোয়েন্টি পরিসংখ্যান

এশিয়া কাপে এই সংস্করণেও পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে। দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত দুইবার ও পাকিস্তান একবার জয়লাভ করেছে। ২০১৬ সালে মিরপুরে ভারতের জয় ছিল ৫ উিইকেটে। ৬ বছর পর ২০২২ সালেও ভারত ৫ উইকেটের জয় পায়। তবে সবশেষ ২০২২ সালের এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে পাঁচ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান।

এশিয়া কাপে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর (টি-টোয়েন্টি): শারজায় ২০২২ সালে হংকংয়ের বিপক্ষে ২০ ওভারে ১৯৩/২।

এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ স্কোর (টি-টোয়েন্টি): দুবাইয়ে ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে ২১২/২ রান। সেই ম্যাচে বিরাট কোহলি ৬১ বলে অপরাজিত ১২২ রান করেন আর ভারত ১০১ রানে জয়লাভ করে, যা এশিয়া কাপ টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট