,

‘ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের মধ্যে নির্বাচন করব’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি জানিয়েছেন, তিনি ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার স্বাদ নিতে পদে বসেননি, বরং ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে এসেছেন।

জেন-জির আন্দোলনের ভিত্তিতে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত কার্কি রবিবার সিংহদারবারে পদ গ্রহণ করেন এবং সরকারি কর্মকর্তাদের থেকে সহযোগিতা ও সমর্থন চান।

তিনি বলেন, ‘আমি যে পরিস্থিতিতে এলোম-কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নিয়ে আসিনি। সড়ক থেকে, সর্বত্র থেকে মানুষেরা আমাকে ‘সুশীলা কার্কিকে দায়িত্ব দাও’ বলে ডাক দিয়েছে। আমাকে বাধ্য হয়ে দায়িত্ব নিতে হয়েছিল।’

কার্কি আরও বলেন, ‘আমার যেই দল আছে, তারা যে কাজ করছে- আমরা কোনো ক্ষমতা বা পদবীর স্বাদ নিতে আসিনি। আমার বয়সও তা করার নয়।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘এই সময়কাল সর্বোচ্চ ছয় মাস, কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশে নতুন সরকার গঠনের এবং মানুষের জন্য দ্রুত সেবা নিশ্চিত করার জন্য। এই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করা হবে।’

এদিকে, আন্দোলনের এক সপ্তাহ পরেই ক্লাসে ফিরছে নেপালের জেন জি শিক্ষার্থীরা। সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)।

কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানিয়েছেন, রবিবার থেকেই শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া, পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল