সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের সড়ক দুর্ঘটনায় দুলাভাই নিহত, শ্যালিকা আহত 

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে। এসময় দুলাল মিয়ার শ্যালিকা ঝর্ণা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুলাল মিয়া মোটরসাইকেলযোগে শ্যালিকা ঝর্ণা বেগমকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে যান। পরে নবীনগরের শিবপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল মিয়া। গুরুতর আহত ঝর্ণা বেগমকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা