বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটে অধিনায়ক শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফিরতি বল পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে জড়ান শাওন। তার গোলে ভর করে ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে বাংলাদেশ। তবে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ভারতের রাহিম আলী গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে নেন সরওয়ার জামান নিপু। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশের কিশোররা।

সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এর আগের আসরে গ্রুপপর্বে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে। সেই হিসেবে বাংলাদেশের জন্য প্রতিশোধের মিশনও ছিল বটে। সিলেটে স্টেডিয়াম ভর্তি দর্শককে আনন্দে ভাসিয়ে সেই প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ কিশোর ফুটবল দল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে