,

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব আটক

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। আটকের সময় রাকিব হোসেন ভোরের ডাককে জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ঠিকাদারির জামানতের টাকা নিতে এসেছিলেন। এসময় প্রক্টরিয়াল টিম আমাকে অন্যায়ভাবে আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, হাইকোর্ট এলাকায় ছাত্রদলের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই