,

খালেদার লন্ডনের ভিসা চূড়ান্ত

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের ভিসা চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ার লাইন্সের একটি বিমানে করে তিনি লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন বলে দলের একটি সূত্র জানিয়েছে।

তবে এর আগে খালেদা জিয়ার লন্ডনের ভিসা নিয়ে জটিলতা তৈরি হওয়ার কথা শোনা যায়। পরে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মঙ্গলবার দলের নিয়মিত ব্রিফিংয়ে বলেছিলেন, ‘এ খবরের সত্যতা নেই।’

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে দলটির নেতারা বলেছেন, তিনি চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। অন্তত ৮/১০দিন তিনি সেখানে অবস্থান করবেন। চোখের চিকিৎসার জন্য গেলেও প্রবাসী বাংলাদেশি, ব্রিটিশ সরকার এবং সেখানকার রাজনৈতিক নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের কথা আছে।

লন্ডনে সফরের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, সময় চূড়ান্ত হলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে