,

ইরাকে ৪ সৌদিকে মৃত্যুদণ্ড

news-image

সন্ত্রাসবাদের অভিযোগে চার সৌদি নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছে ইরাকের এক আদালত। অভিযুক্তদের দোষ খণ্ডনেরও কোনো সুযোগ দেয়া হয়নি বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আসামি পক্ষের কোনো আইনজীবীর উপস্থিতি ছাড়াই মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করেছেন বাগদাদের আল নাসিরিয়াহ আদালত। এর আগে জর্দানের সৌদি দূতাবাস এক আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছিল। কিন্তু তিনি ইরাকে এক হামলায় প্রাণ হারানোর পর নতুন আইনজীবী নিয়োগ দেয়া হয়নি।

সাজাপ্রাপ্ত সৌদিরা হলেন, ফাহদ আলহেজান, মাজেদ আল বাকমি, মোহাম্মদ আবদুল্লাহ আল ওবায়েদ ও জারাল্লাহ সালিম আল জারাল্লাহ। সাজা ঘোষণার পর ওই চারজনকে ইরাকের রাজধানী বাগদাদ, আল নাসিরিয়াহ এবং সোশাহ কারাগার থেকে অভিজাত আবাসিক এলাকা গ্রিন জোনে সরিয়ে নেয়া হয়েছে এবং কড়া পাহাড়ায় রাখা হয়েছে।

ইরাকের বিভিন্ন কারাগারে বর্তমানে আরো ৭১ জন সৌদি বন্দি রয়েছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।এদের মধ্যে ১৫ জনের বিচার চলছে, ২০ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আদালতে ওঠানোর প্রস্তুতি চলছে আরো ২৪ জনকে। এছাড়া এক সৌদির ফাঁসে কার্যকর করেছে ইরাক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ