,

ব্রাহ্মণবাড়িয়ায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়সহ জেলার ২১টি বিদ্যালয়ে একযোগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত চলে।
ভোটগ্রহণ চলাকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার পরিদর্শনে আসেন। নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে।
ভোটগ্রহণ পরিদর্শন শেষে প্রফেসর ফাহিমা খাতুন সাংবাদিকদের বলেন, এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। এর ফলে তাদের মধ্যে নেতৃত্ববোধ তৈরী হবে। পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে ১৮ বছর বয়সেই আগেই শিক্ষার্থীরা জানতে পারবে ভোটার হিসেবে দেশের প্রতি তাদের কি দায়িত্ব রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ