বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার এইচএসসি’র ফল

news-image

 আগামী রোববার ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সার সংক্ষেপ পেশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনের এসএমএস’র মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য বদ্ধপরিকর ছিলাম। সে হিসাবে ১০ আগস্ট ৬০ দিন পূর্ণ। আমরা একদিন আগেই ফল প্রকাশ করবো।’

বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা হরতাল-অবরোধের মধ্যে গত ১ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। ১১ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা। ১৩ থেকে ২২ জুনের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে বাংলাদেশের ২ হাজার ৪১৯টি কেন্দ্রে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ বছররে উচ্চ মাধ্যমকি পরীক্ষায় অংশ নয়ে।

এর মধ্যে আটটি সাধারণ বোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ পরীক্ষার্থী ছিল। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ছাত্র এবং ৫ লাখ দুই হাজার ৮৯১ ছাত্রী।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে