,

নিলয় হত্যার দায় স্বীকার করেছে আল-কায়দা

news-image

ব্লগার নিলয় হত্যার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ)। ([email protected]) ইমেইল ঠিকানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আনসার আল ইসলামের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফ জানায়, আমরা আল-কায়দা, ভারতীয় উপমহাদেশ, আল্লাহর রাসূল (তার উপর শান্তি বর্ষিত হোক) এর সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এই হামলার সম্পূর্ন দায়ভার গ্রহণ করছি।

সেখানে আরো বলা হয়, হে মুসলিম উম্মাহ, আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই সন্তানদের ধমনীতে রক্ত প্রবাহিত হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রসূলের এই ধরণের শত্রুদের ওপর আমাদের অপারেশন চলতেই থাকবে।

সেখানে মুক্তমনা ব্লগারদের উদ্দেশ্যে বলা হয়, যদি তোমাদের ‘বাকস্বাধীনতা’ কোন সীমানা মানতে প্রস্তুত না থাকে, তবে তোমাদের হৃদয় যেনো আমাদের ‘চাপাতির স্বাধীনতার’ জন্য উন্মুক্ত থাকে।

সর্বশেষে বলা হয়, আমরা ভুলে যাইনি এবং আমরা অন্যদের কথাও ভুলে যাইনি।

উল্লেখ্য, শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নিলয় চৌধুরী নামের এক ব্লগারকে হত্যা করা হয়। নিহত ব্লগার গণজাগরণমঞ্চের কর্মী বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ