,

আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে গ্রেফতার

news-image

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে। রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার মাথাহীন দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুরি থাকায় দেহটি নারী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীর বাজার এলাকায় এনামুলের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকালে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি পাতা পোড়াচ্ছেন বলে জানান। তার কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক তার ভাই রোমানকে নিয়ে ঘরে কী দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেন। সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, নিহতের দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড