,

‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে’

news-image

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এ সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়েই আপনাদের কাছে ভোট চাইতে আসবেন।

রবিবার দুপুরে শরীয়তপুর শহরের বঙ্গবন্ধু পৌর সুপার মার্কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে অনির্বাচিতরা ক্ষমতায় বসতো। ওই সময় দেশে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষকে হত্যা করেছে। এর জন্য খালেদা জিয়ার বিচার এই সরকারের সময়েই বিশেষ ট্রাইব্যুনালে করা হবে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি আব্দুল হান্নান খা, ৬৪ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে প্রমুখ।

মতবিনিময় সভার আগে মন্ত্রী এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন শেষে ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন। -বাসস

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ