,

বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলাও অনিশ্চয়তায়

news-image

শুক্রবার, শনিবার দুদিনই ভেসে গেছে বৃষ্টিতে। ঢাকা টেস্টের প্রথম দিনের খেলার পর কেবলই হতাশা। বৃষ্টি হয়ে গেছে মূল সংবাদ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ চতুর্থ দিনের খেলা হবার কথা। কিন্তু হচ্ছে কই! বৃষ্টির কারণে মাঠ ঢাকা কাভারে। বৃষ্টি থামছে। আবার ফিরছে। তাই বলা যাচ্ছে না বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও শেষ টেস্টের আজকের খেলা কখন মাঠে গড়াবে কিংবা আদৌ খেলা হবে কি না। আজকেও খেলাটা অনিশ্চিত। শেষ তিনদিনে খেলা হয়েছে ৮৮.১ ওভার। অথচ হওয়ার কথা ছিল ২৭০ ওভার। ৯টি সেশন খেলা হওয়ার কথা ছিল। হলো তিনটি সেশন। প্রথম দিনের। এখনো প্রথম ইনিংসেই আটকে আছে ঢাকা টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে টিকে আছে এখনো দুই উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৪৬ রান তোলে টাইগাররা। দলীয় সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মমিনুল করেছেন ৪০ রান। ৩৫ রান করে এসেছে মাহমুদ উল্লাহ ও সাকিব আল হাসানের ব্যাট থেকে। ইমরুল কায়েস করেছেন ৩০ রান। নাসির হোসেন ১৩ রান করে অপরাজিত। তার সাথে শেষ দুই ব্যাটসম্যান হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান ও জুবায়েরে হোসেন। তিনটি করে উইকেট নিয়েছেন জে পি ডুমিনি ও ডেল স্টেইন। বৃষ্টির কারণেই চট্টগ্রামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ