সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে অপয়া ভাবতেন কেন বিদ্যা?

news-image

বিনোদন ডেস্ক : টালিউড থেকেই সিনেমা জগতে যাত্রা শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এখনও বি-টাউনে বলিষ্ঠ নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। আর সেই অভিনেত্রীই নাকি এক সময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন। কথাটি জানালেন বিদ্যা নিজেই!

গত পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া থ্রি’। নতুন এ সিনেমাটি ইতোমধ্যে একশো কোটির ব্যবসা করে ফেলেছে। ছবিটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটি মালায়ালম সিনেমার নায়িকা হিসেবে শ্যুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়।

বিদ্যা জানান, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাকে ‘অপয়া’ বলতে শুরু করে লোকজন। দাবি করা হয়, বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গেছে। এক নয়, একাধিকবার তার সঙ্গে এমনটা হয়েছে বলে জানান বিদ্যা। চারপাশের মানুষের মুখে ‘অপয়া’ শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলে জানান।

উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় ‘পরিণীতা’। এই ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়। ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তারপর ২০২৪ সালে একই চরিত্রে দেখা গেল তাকে।

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে অনীশ বাজমি পরিচালিত এ ছবিটি। মাত্র তিন দিনেই একশো কোটি রুপির বেশি আয় করেছে সিনেমা হল থেকে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট