শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে-ডঃ আশরাফুল আলম

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার আইন-শৃংখলা কমিটির  মাসিক সভায়  সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় তিনি সম্প্রতি রাতের বেলা দুস্কৃতিকারীরা উপজেলা কমপ্লেক্সে অবস্থিত সদর বিআরডিবির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দুস্কৃতিকারীরা যতই শক্তিশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসনাত মোর্শেদ ভূইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ।
সভায় সকল বক্তাই তাদের বক্তব্যে সদর বিআরডিবির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। সভায় সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী রবিউল আলম, বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রায়সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।