,

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ২

news-image

   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাস খাদে পড়ে একজন কিশোরী (১৪) ও এক তরুণের মৃত্যু হয়েছে । এতে আহত হয়েছেন আরও ২৩ জন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে মো. শাওনের (১৮) নাম জানা গেছে। তিনি নোয়াখালী সদর উপজেলার লালপুর এলাকার দিলু মিয়ার ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ইস্টার্ন মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এশিয়া ক্লাসিক বাসটি ( ঢাকা মেট্রো-ব-১১-১৮২৩) অন্য কয়েকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে কিশোরীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর শাওন নামের আরও এক তরুণের মৃত্যু হয়। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।    


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ