বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত
নওগাঁর সাপাহারে আদাতলা সীমান্তে ভারতের অভ্যন্তের বিএসএফের গুলিতে জিয়াউর রহমান (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত। জিয়াউর রহমান উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামে মতিউর রহমানের ছেলে।বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-১৪ এর পতœীতলার অধিনায়ক লে.কর্নেল রফিকুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল ভোরে ৭/৮ জন গরু ব্যবসায়ীরা অবৈধভাবে সাপাহার সীমান্তের আদাতলা ক্যাম্পের পাতাড়ী এলাকা দিয়ে ভারতে যান। ভারতীয় গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ২৪২/১০নং পিলার তারকাটা কেটে আসার সময় ভারতের রাঙ্গামাটি ৩১ বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে। এ সময় পালিয়ে ভারতের অভ্যন্তরে ৩শ’ গজ ভেতরে গেলে বিএসএফের গুলিতে জিয়াউর রহমান নিহত হয়েছেন। জিয়াউর রহমানের মৃতদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।











