,

ময়মনসিংহ বাসচাপায় ব্যবসায়ী নিহত, ৫০ গাড়ি ভাঙচুর

news-image

 ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় মল্লিকবাড়ি মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রহিম (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী অর্ধশত গাড়ি ভাঙচুর করে। উপজেলার কাঁঠালী নয় নম্বর ওয়ার্ডের রজব আলীর ছেলে মো. আব্দুর রহিম।রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড়ে রাস্তা পার হচ্ছিলেন এ সময় এনা পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে এনা পরিবহণের একটি বাসসহ প্রায় ৫০টি যানবাহনে ভাঙচুর করে। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ