,

বাবা হচ্ছেন সাকিব!

news-image

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় একটা ছুটি। আর এই ছুটির পর আসবে অস্ট্রেলিয়া দল। তবে, সাকিব আল হাসানের ছুটিটা আরেকটু লম্বা হতে যাচ্ছে।
কেন? সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানসম্ভবা। আর সব কিছু ঠিক ঠাক থাকলে এই বছরের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর-নভেম্বরে বাবা হতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।
সাকিবের সন্তানের জন্ম হবে যুক্তরাষ্ট্রে। সাকিবের স্ত্রী এই মুহূর্তে সেখানেই অবস্থান করছেন। আর সব কিছু স্বাভাবিক গতিতে চললে সাকিবও ক’দিন পরেই চলে যাবে সেখানে।
সাকিবের সন্তান হওয়ার সময়টাতেই বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজ না খেলার সিদ্ধান্ত এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পরিবারের সঙ্গে থাকতেন উম্মে আহমেদ শিশির। পড়াশোনা, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। ১০ বছর বয়সে বাবা-মা’র হাত ধরে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ