,

বিশ্বকাপে অতিরিক্ত ক্রিকেটার নেবে না বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি২০ বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। ২ জুন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধন। আগামী মাসেই বিশ্বকাপ ভেন্যুতে পাড়ি জমাতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দলগুলোকে প্রাথমিক স্কোয়াড দিতে হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, ২ মের মধ্যে প্রাথমিক দল দিতে বলা হয়েছে। বাংলাদেশ ২০ থেকে ২৫ জনের একটি তালিকা পাঠানো হতে পারে আইসিসিতে। এই তালিকায় ১ জুন পর্যন্ত পরিবর্তন করা যাবে। অর্থাৎ, বিশ্বকাপ শুরুর আগের দিন দিতে হবে চূড়ান্ত স্কোয়াড।

টুর্নামেন্ট চলাকালে স্কোয়াডে পরিবর্তন আনতে আইসিসির অনুমোদন নিতে হবে বলে জানায় বিসিবি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হবে কিনা, জানতে চাওয়া হলে জালাল ইউনুস জানান, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

কোচ অবশ্য বাড়তি খেলোয়াড় নেওয়ার পক্ষে না। প্রথম থেকেই ১৫ জনের স্কোয়াড নিয়ে সফর করতে চান তিনি। বিশ্বকাপে ১৫ জন খেলোয়াড় ও ১৫ জন কোচিং-সাপোর্ট স্টাফ নিতে পারবে দলগুলো। আইসিসি থেকে ৩০ জনের যাবতীয় খরচ বহন করতে হবে। তবে বিসিবির নিজস্ব খরচে অতিরিক্ত সদস্য যেতে পারবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট