,

ড্রয়ের পথে চট্টগ্রাম টেস্ট

news-image

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টি-বাধায় ড্রয়ের দিকে এগুচ্ছে চট্টগ্রাম টেস্ট। টানা বর্ষণের কারণে চতুর্থদিনের খেলা মাঠে গড়ায়নি। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী পঞ্চম দিনেও বৃষ্টির শঙ্কা। সব মিলিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের ফলাফল অনেকটা নির্ধারিত হয়েই গেছে বলা যায়।

চট্টগ্রাম টেস্টের প্রথমদিন ছাড়া বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয়দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে হয়। দ্বিতীয়দিনের ২৫ ও তৃতীয় দিনের ২৪.৫ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করতে হয়। কিন্তু চতুর্থদিনে মাঠেই নামা সম্ভব হয়নি। একটি বলও হয়নি। এই প্রথম বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার কোনো টেস্ট পঞ্চমদিনে গড়ালো। এর আগে দু’দলের টেস্ট সর্বোচ্চ চতুর্থদিন পর্যন্ত খেলা হয়েছে। পঞ্চমদিনের আগেই আগের আটটি টেস্ট জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দুটি টেস্ট আড়াইদিনে শেষ হয়েছে।

প্রথমবার পঞ্চমদিনে ম্যাচ গড়ানোর জন্য বৃষ্টির চেয়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সেরই ভূমিকা বেশি। প্রথম টেস্টের সম্ভাব্য ফলাফল ড্র। তবে আজ প্রোটিয়াদের দ্রুত আউট করতে পারলে জয়ের সম্ভাবনাও থাকবে। কিন্তু স্বাগতিকদের হারের সম্ভাবনা কম। অন্য বড় দলগুলোর বিপক্ষে এরআগে বৃষ্টির কল্যাণে ম্যাচ ড্র করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে বৃষ্টির কারণে ড্র হওয়ার সম্ভাবনা ও পঞ্চমদিনে ম্যাচ গড়ানোর ঘটনা এটাই প্রথম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্টে ২০০২ সালে ইস্ট লন্ডনে চতুর্থদিনে ইনিংস ও ১০৭ রানে হেরেছিল। ওই সফরে দ্বিতীয় টেস্ট আড়াইদিনেই শেষ হয়ে যায়। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ব্যাট করেছিল মাত্র ১০০.২ ওভার। প্রোটিয়াদের পাঁচ উইকেট নেয় বাংলাদেশ, স্বাগতিকদের তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। ২০০৩ সালে প্রোটিয়ারা বাংলাদেশ সফরে প্রথম ম্যাচও চারদিনে জিতে নেয়। চট্টগ্রামে বাংলাদেশ হারে ইনিংস ও ৬০ রানে। সফরে দ্বিতীয় টেস্ট ও দু’দলের চতুর্থ ম্যাচটিও সাড়ে তিনদিনে জিতে নেয় সফরকারীরা, ইনিংস ও ১৮ রানে।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথমবার লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশ ১৯২ রানে অলআউট হলেও প্রথমবার প্রোটিয়াদের মাত্র ১৭০ রানে অলআউট করে ২২ রান লিড পায়। পরে অবশ্য ওই ম্যাচ চতুর্থদিনে শেষ হওয়ার আগেই পাঁচ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের দ্বিতীয় টেস্টে বিপর্যস্ত হন স্বাগতিক ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা মাত্র ১১৯ রানে অলআউট হয়ে ইনিংস ও ২০৫ রানে হারে।

একই বছর দক্ষিণ আফ্রিকা সফরে আরও বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ। সফরে প্রথম টেস্টে দুই ইনিংস মিলে মাত্র ৮৭.৩ ওভার ব্যাট করে তারা। সিরিজের পরের ম্যাচ এবং দু’দলের অষ্টম লড়াই শেষ হয় তিনদিনে। ওই ম্যাচেও ইনিংস ও ৪৮ রানে জেতে স্বাগতিক প্রোটিয়ারা। দু’দলের আগের আটটি লড়াই এখন অতীত। নবম টেস্টে ইতিবাচক ফলের অপেক্ষায় টাইগাররা। চট্টগ্রাম টেস্টে ড্র-ও হবে জয়ের সমান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ