বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার পর্যন্ত আখাউড়ায় আমদানি-রফতানি বন্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন একটি সেতু সংস্কারের জন্য শুক্রবার সকাল থেকে রবিবার পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তবে বন্ধের সময় দুই দেশের (বাংলাদেশ-ভারত) পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, স্থলবন্দর সংলগ্ন জাজি নদীর বেইলি সেতুটি সংস্কারের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এ জন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে আবার বন্দরের কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা