,

নবীনগর আওয়ামীলীগ অফিস ভাংচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আওয়ামীলীগ অফিসে সন্ত্রাসী হামালা করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদের ছবি সম্বলিত সাইনবোর্ড কুপিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা করিমশাহ্ মাজার সংলগ্ন নবীনগর পৌরসভার ৩ নং ওযার্ড আওয়ামীলীগ কার্যালয়ে এ হামলা চালায়। স্থানীয়রা জানায়, দলীয় অফিস স্থাপনকৃত ওই স্থানের জায়গার দাবীদার নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মাঝে চরম বিরোধ চলছিল। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল মিয়া বলেন, সরকারি রাস্তার পাশে খাস জায়গায় লীজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে দলীয় অফিস স্থাপন করা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা সাইনবোর্ড কুপিয়েছে বলতে পারছি না। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম বলেন, ঘটনা শুনেছি। স্থানীয় সংসদ সদস্য ও  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদলসহ আমরা ঘটনাস্থল পরিদশন করেছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে