শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমতে বিয়ে দেয়ায় বাসর ঘরেই তরুণীর আত্মহত্যা

news-image

নাটোরের সিংড়ায় বাসর ঘর থেকে মরিয়ম খাতুন মুক্তা (২০) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ঢাকঢোর গ্রামে বাবা হুমায়ুন আহমেদের বাড়ি থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, মুক্তার অসম্মতিতে পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেন একই উপজেলার তেলিগ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে। রাতেই জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা তাদের ঘরে ঘুমিয়ে পড়েন। তিনি আরও জানান, সকালে মরিয়মের স্বামী জাহাঙ্গীর বাড়ির বাহিরে যান। এরপর পরিবারের লোকজন ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের সিলিংয়ের সঙ্গে মুক্তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়ায় মুক্তা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।