,

লোহার গারদ বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাবা-ছেলের ভালোবাসায়

news-image

ফরিদপুর প্রতিনিধি : ‘এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে’, বাবা-ছেলের সম্পর্কে লাগে না স্বার্থ। স্বার্থ ছাড়াই গড়ে ওঠে এ সম্পর্ক। ঠিক এমনই এক ঘটনা সম্প্রতি সবার নজরে এসেছে। লোহার গারদ বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাবা-ছেলের ভালোবাসার মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের ভালোবাসার একটি ছবি ভাইরাল হয়েছে।

নাশকতার মামলায় সালথা উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এজেডএম মুনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর এ খবর পেয়ে মুনিরকে একনজর দেখতে আদালতের গারদখানার সামনে হাজির হয়েছিল তার একমাত্র ছেলে মাহিন। একপর্যায়ে গারদখানার জানালার লোহার শিকের ভেতর দিয়ে বাবার মুখে চুমু দেয় মাহিন। এ সময় সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন কেউ একজন।

পরে ওই ছবি ফেসবুকে পোস্ট করে এসএম ইলিয়াছ হুসাইন নামে এক ব্যক্তি লেখেন, কারারুদ্ধ বাবার প্রতি সন্তানের ভালোবাসা।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর আদালতের গারদখানায় এ ঘটনা ঘটে। কারারুদ্ধ বিএনপি নেতা মুনির সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মাহিন স্থানীয় আটঘর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন চৌধুরী।

জানা গেছে, নাশকতার মামলায় মুনিরসহ উপজেলার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে পাঠানো অন্য তিন নেতা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ মামুন অর রশিদ মামুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট