মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : চলতি মাসেই কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এতথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।

তিনি জানান, গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধিদল পরিদর্শনে এসেছিল। ভুটান অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে খুবই আগ্রহী। এতে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইলফলক উন্মোচন হবে। আশা করছি ভুটান রাজার সঙ্গে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি সই হবে। সবকিছু ঠিক থাকলে ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রামে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরইমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আরও ৮৬ একর জমির অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।

মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন বেজার মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন ও কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী