রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নতুন নোট পাওয়া যাবে যে সব জায়গায়

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদের আগে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও ঢাকায় ৮০টি শাখায় বিশেষ কাউন্টার থেকে মিলবে নতুন নোট বিনিময় সেবা। আগামী ৩১ জানুয়ারি থেকে ঈদের আগে শেষ কর্মদিবস পর্যন্ত এ সেবা দেওয়া হবে। একজন ব্যক্তি ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার একটি করে বান্ডেল তথা ১৮ হাজার ৫০০ টাকা নিতে পারবেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পবিত্র রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নির্ধারিত শাখা থেকে নোট বিনিময় করা যাবে। গতবছর কেবল ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা প্রতিটি নোটের একশ পিস করে দেওয়া হয়েছিল। এবার এর সঙ্গে একশ’ টাকার নোট যুক্ত করা হয়েছে। এছাড়া কেউ চাইলে চাহিদা মতো যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা বিনিময় করতে পারেন। বর্তমানে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, ঈদকে কেন্দ্র করে একটি সময় শুধু বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসে বিশেষ কাউন্টার থেকে নতুন নোট বিনিময় করা যেত। যানজট ঠেলে বিভিন্ন এলাকার মানুষ বাংলাদেশ ব্যাংকে ভিড় করতেন। যে কারণে বাণিজ্যক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সেবা দেওয়া হচ্ছে। গতবছর ঢাকার ৪০টি শাখা থেকে নতুন নোট বিনিময়ে বিশেষ কাউন্টার খোলা হয়েছিল। এবার শাখার সংখ্যা বাড়িয়ে ৮০টি করা হয়েছে। তবে একই ব্যক্তি যেন একাধিকবার নতুন নোট বিনিময় করতে না পারেন সে জন্য প্রতিটি শাখাকে এনআইডির বিপরীতে টাকা দিতে বলা হয়েছে। শাখাগুলো সব ধরনের নিয়ম মেনে নোট বিনিময় করছে কিনা তা যাচাইয়ের জন্য বিশেষ তদারকি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের