রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার টেস্ট দলে হৃদয়

news-image

ক্রীড়া প্রতিবেদক : অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের ইনজুরিতে পড়েছেন। তার আঙুলে চিড় ধরা পড়ায় চার সপ্তাহের মতো থাকতে হবে মাঠের বাইরে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।

তার জাায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। সিলেটে আগামী ২২ মার্চ প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল।

তাওহিদ এবারই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন। তিনি এরই মধ্যে ২৬টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১২ টি-২০ খেলেছেন। ২৩ বছর বয়সী হৃদয় ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এক ডাবল সেঞ্চুরিসহ তিন সেঞ্চুরিতে ৪৮ গড়ে রান করেছেন তিনি।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত, জাকির হাসান, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, তাওহিদ হৃদয়।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের