বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

news-image

আগামী ২৫ জুলাই শনিবার থেকে চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে দেশের অন্তত দুইশ’ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা এ তথ্য সংগ্রহ করবেন।

শনিবার সকাল ১১টায় নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের টার্গেট নেয়া হয়েছে বলে ইসি জানিয়েছে।

ইসি বলছে, ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করে করা হবে। অর্থাৎ যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এবারই প্রথম যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর হয়েছে সে সব নাগরিকের তথ্যও সংগ্রহ করবে কমিশন। এ হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের টার্গেট নেয়া হয়েছে। দেশের ৫১৪ উপজেলায় ২৫ জুলাই থেকে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে।

ইসি কর্মকর্তারা জানান, শনিবার নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। এতে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক উপস্থিত থাকবেন। দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ চলবে। ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা একটি নির্ভুল ও সঠিক ভোটার ডাটাবেজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর হালনাগাদের অংশ হিসেবে এবারও এ কাজটি করতে যাচ্ছি। আপনারা (দেশের নাগরিক) আমাদের নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করবেন এবং সঠিক তথ্য দিবেন।

উল্লেখ্য, বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা