,

প্রবাস থেকে ফিরে স্ত্রীর পরকীয়ার বলি হলেন কোরবান গ্রেফতার কোহিনূর, পলাতক ইউনুস

news-image


সাভারে স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলেন কুয়েত প্রবাসী এক স্বামী।  নিহতের নাম কোরবান আলী (৪০)। পরকীয়ার জের ধরে ওই প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিক ইউনুস আলী তাকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ স্ত্রী কোহিনূর বেগমকে গ্রেফতার করলেও ইউনুস পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে রাজাশনের মিটন পূর্বপাড়া  গ্রামে। নিহত কোরবান আলী রাজাশন এলাকার নুকু উদ্দিনের ছেলে। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী কোরবান আলীর স্ত্রী দুই সন্তানের জননী কোহিনূর বেগমের সাথে দীর্ঘদিন পরকীয়া চলে আসছিল একই এলাকার ইউনুস নামে যুবকের। কোরবান আলী ঈদের কয়েকদিন আগে বাড়িতে আসেন। স্ত্রীর পরকীয়ার কথা লোকমুখে জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার রাতে কোরবান আলী ঘুমিয়ে পড়লে প্রেমিক ইউনুসকে নিজের ঘরে ডেকে নেয় স্ত্রী কোহিনূর। এরপর ধারালো অস্ত্র দিয়ে কোরবান আলীর মাথায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ধরা পড়ে কোহিনূর। পুলিশ সকালে কোরবান আলীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ