বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেওয়ার হুমকি

news-image

বর্ণবৈষম্যের ইস্যুটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বণবৈষম্যের ব্যাপারে কঠোর আইনও রয়েছে তাদের। বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের কোনো বিষয় ভাবনার কারণ না হলেও বুধবার এই ইস্যুতেই চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন ম্যাচ রেফারি বিসি বোর্ড!

টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে চট্টগ্রামের কিছু দর্শকের বিরূপ আচরণের ব্যাপারে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর এমন অভিযোগ ফের পাওয়া গেলে চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের এ ভদ্রলোক।

ম্যাচ রেফারির হুমকির পর বুধবার খেলার বিভিন্ন বিরতিতে দর্শকদের উদ্দেশে সতর্কতামূলক ঘোষণা দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। বিসিবির ওই ঘোষণায় বলা হয়, দর্শকরা বর্ণবৈষম্যসহ কোনো অপ্রীতিকর আচরণ করলে স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে চট্টগ্রাম ভেন্যুর ম্যানেজার ফজলে বারী রুবেল বলেন, চট্টগ্রামের দর্শকরা অনেক ভালো। তারা মাঠে কখনো খারাপ আচরণ করেন না। তার পরও হাজার হাজার দর্শকদের মধ্যে দু-চারজন খারাপ হতেই পারে। এদের মধ্যে কেউ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নেট প্র্যাকটিসের সময় দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে কিছু বাজে মন্তব্য করেছে বলে শুনেছি। একজন নাকি তার দিকে মার্বেল ছুড়ে মেরেছে। আরেকজন ডেল স্টেইনের পাশের খেলোয়াড়কে কালো বলে অপবাদ দিয়েছে।

ভেন্যু ম্যানেজার আরও বলেন, এ নিয়ে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা ম্যাচ রেফারি বিসি বোর্ডের কাছে অভিযোগ করলে তিনি জানান, এমন অভিযোগ ফের পাওয়া গেলে চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেওয়া হবে। এর পরপরই আমরা দর্শকদের সতর্ক করে দিয়েছি। ম্যাচের বিরতির সময়গুলোতে এমন বিরূপ আচরণ না করার জন্য দর্শকদের অনুরোধ জানানো হয়েছে। তার পরও কেউ এমন আচরণ করলে তাকে মাঠে আজীবন নিষিদ্ধ করাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: সমকাল

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা