,

ময়মনসিংহে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

news-image

ময়মনসিংহে নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন : এপিবিএনের কমান্ডেন্ট মোস্তফা কামাল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিঅ্যান্ডসিএস বিভাগের এএসপি আফজাল হোসেন। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, আজ শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহের শহরের নূরানী জর্দা কারখানায় জাকাত নিতে এসে পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ আটজনকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ