,

বেডরুমে ঢুকে সাংবাদিক ও তার পিতাকে ছুরিকাঘাত

news-image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের নিজ বাসায় দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েম (৩২) ও তার বাবা আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লা(৬০) কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা ও লাল সালু উদ্ধার করেছে। মঙ্গরবার রাত ১২টার দিকে নিজ বাসার বেড রুমে এ ঘটনা ঘটে। জীববগন থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সায়েমের পরিবার ফকিরাতন্ত্র তাই এই সুযোগে সাধুসেজে এঘটনা ঘটিয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা জায়, মঙ্গলবার দিবাগত রাতে লাল সালু পরিহিত সাধু সেজে এক দুর্বৃত্ত সাংবাদিক আবু সায়েমের বেড রুমে প্রবেশ করে তাকে এলো পাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় সায়েমের চিৎকারে তার বাবা আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিযে যায়। তাদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। সায়েমের অবস্থা অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাতপাতাল পরে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে রক্ত মাখা ছুরি ও লালসালু উদ্ধার করেছ। সায়েমের বাবা আবুল খায়ের জানান, সাধুসেজে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ