,

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৪ জনের মৃত্যু

news-image

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গ্যাসের ক্রিয়ায় গৃহকর্তাসহ চার জনের মৃত্য হয়েছে। সদর উপজেলার গোয়ালিয়া গ্রামের তায়েজ উদ্দিনের বাড়িতে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- গৃহকর্তা তায়েজ উদ্দিনের ছেলে ইমতিয়াজ উদ্দিন (২২), প্রতিবেশী মনির আকন্দের ছেলে বাবু রহমান (৩০), নবরদীর ছেলে মো. দিলবর (৪৫) ও আক্তার হোসেনের ছেলে রাজমিস্ত্রী রতন ইসলাম (৩৫)। স্থানীয়রা জানান, সকালে ইনতাজুলের বাড়িতে নব নির্মিত সেফটি ট্যাকের সাটারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে মই দিয়ে প্রথমে রাজমিস্ত্রী রতন ইসলাম নিচে নামেন। বেশ কিছুক্ষণ তার কোনো সাড়া না পেয়ে গৃহকর্তা ইনতাজুল ও প্রতিবেশী বাবু ও দিলবর একে একে ট্যাংকের ভেতরে নামলে তারাও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ঘটনা জানতে পেয়ে প্রতিবেশীরা ট্যাংকের ছাদ ভেঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই চার জনই মারা যান। নওগাঁ সদর থানার পরিদর্শক (ওসি) জাকিরুল ইসলাম জানান, চার জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ