,

৪ মামলায় জামিন পেলেন ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : সন্ত্রাস ও দুর্নীতির চার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

সন্ত্রাসের অভিযোগে ইসলামাবাদে দায়ের করা দুটি মামলায় জামিনের জন্য গতকাল মঙ্গলবার লাহোর হাইকোর্টে যান তিনি। শুনানি শেষে বিচারপতি শেহবাজ রিজভি ও বিচারপতি ফারুক হায়দার ২৭ মার্চ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। বিচারপতি আলী বাকার নাজাফীর নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ আরও দুই মামলায় ১০ দিনের জামিন মঞ্জুর করেন।

এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে ইমরান খানকে তলব করেছে দেশটির পার্লামেন্ট। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার এক বিশেষ অধিবেশন বসবে পার্লামেন্টে। তাতে উপস্থিত থাকতে হবে ইমরান খানকে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দলটি। খবর- জিও নিউজ ও ডনের।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক হয়েছে। সেখানে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ব্যাপারটি গুরুত্বের সঙ্গে আলোচনাও হয়েছে। বৈঠকে পার্লামেন্টে একটি বিশেষ সেশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উল্লেখ করেছে এপিপি।

এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলি ও গাড়ির জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন নিহত হয়েছেন।

সোমবার প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়া পিটিআইয়ের ওই নেতার নাম আতিফ মুনফিক। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওমর তোফায়েল জানান, পিটিআইয়ের নেতাকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ জাতীয় আরও খবর

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮