বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী ট্রাক খাদে নিহত ১, আহত ৯

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী ট্রাক খাদে নিহত ১, আহত ৯ শীর্ষ নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণ শ্রমিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনজুর (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। আহতরা হলেন- দেলোয়ার হোসেন (৪৫), আজমত আলী (৩০), আবদুল হালিম (৩০), জাকির হোসেন (১৮), ইসরাফিল (২৫), আবুল কালাম (৩৫), কামাল হোসেন (৩৫), সুজন (১৭), আশরাফুল (৩৩)।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ট্রাকযোগে একটি কন্সট্রাকশন ফার্মের মালামাল নিয়ে হতাহতরা সিলেটের জগন্নাথপুরের যাচ্ছিল। পথিমধ্যে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি মালবাহী ট্রাককে ওভারট্যাক করতে গিয়ে তাদেরকে বহনকারী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা