,

ভেঙে গেল ফারিয়ার বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। করোনা মহামারি ছিল বলে তখন তিনি জানিয়েছিলেন, মহামারি কেটে গেলে ধুমধাম করে বিয়ে আনুষ্ঠানিকতা করবেন। তবে আড়াই বছর পর বিচ্ছেদের কথা জানালেন ফারিয়া। অর্থাৎ রনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।

ফেসবুক পোস্টে এই নায়িকা লেখেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্খীদের একটা কথা বলতে চাই, তিন বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের আংটি বদলের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা ও চিন্তার পরে রনি এবং আমি ৯ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

ফারিয়া আরও লিখেছেন, ‘আমাদের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি। বিষয়টি সবসময় আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। এই কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন ভক্তদের প্রতি এমন অনুরোধ থাকবে।’

রনিকে বিয়ে করছেন বিষয়টি আজ প্রকাশ্যে আনলেও শোবিজে এমন গুঞ্জন বহুদিনের। আর এ বিষয়ে ফারিয়ার উত্তর ছিল, ‘সময় হলেই সব জানাব।’

সে খরবটিই আজ প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত