,

ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার একদম পূর্বাঞ্চলের প্রদেশ পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত চারজন নিহতের তথ্য জানা গেছে। খবর: রয়টার্স’র।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানায়, পাপুয়া প্রদেশের রাজধানী জয়পুরা থেকে কিলোমিটার খানেক দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। দুই অথবা তিন সেকেন্ডের ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

একটি রেস্তোরাঁয় থাকা চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জয়পুরার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আসেপ খালিদ।

ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) রিখটার স্কেলে অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলেছে।

এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ওই এলাকায় এক হাজারের বেশিবার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানায় বিএমকেজি। সংস্থাটির প্রধান দ্বিকরিতা করনওয়াতি বলেন, জয়পুরায় গত ২ জানুয়ারি থেকে এক হাজার ৭৯ বার ভূকম্পনের ঘটনা ঘটে। এর মধ্যে ১৩২ বারেরটা টের পেয়েছেন স্থানীয়রা।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত