,

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন : এক ঘণ্টায় দুই কেন্দ্রে পড়লো ২৭ ভোট

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি নেই। বেশিরভাগ ভোটকেন্দ্র ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সকাল সাড়ে ৯টার দিকে সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। এক ঘণ্টায় দুটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৭টি। এর মধ্যে অন্নদা উচ্চ বিদ্যালয়ে ভোট পড়েছে ১৯টি আর ইউনিয়ন পরিষদে আটটি।

অন্নদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন বলেন, ভোটার উপস্থিতি কম। হয়তো শীতের সকাল হওয়ায় এমনটি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯