,

শেষকৃত্যে কারা আসেন জানতে মৃত্যুর নাটক করেন তিনি!

news-image

অনলাইন ডেস্ক : শেষকৃত্যে কে কে আসেন-তা দেখতে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন এক ব্যক্তি। বিভিন্ন রিপোর্টের বরাতে বলা হয়েছে, ব্রাজিলের ওই ব্যক্তি আত্মীয় ও বন্ধুবান্ধবের মাঝে নিজের মৃত্যুর ভুয়া খবর প্রচার করেন। মৃত্যুর পর তাকে কারা দেখতে আসেন-তা জানতেই এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানানো হয়েছে। খবর এপিএন নিউজের।

খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে এ ঘটনা ঘটে তবে ১৮ জানুয়ারি ঐ ব্যক্তির শেষকৃত্যের মাধ্যমে তার এই নাটকের অবসান হয়। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভুয়া মৃত্যুর খবর প্রচার করেন। এরপর তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়। পুরো এই পরিকল্পনা একাই সাজিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম বালথাজাল লেমোস, চলতি মাসের শুরুর দিকে তিনি ফেসবুকের মাধ্যমের তার ভুয়া মৃত্যুর খবর প্রচার করেন। এমন খবর শুনে লেমোসের এক আত্মীয় দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং জানতে চান কী করে লেমোসের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানান, লেমোস হাসপাতালে ভর্তি হননি তখন পরিস্থিতি ঘোলাটে হওয়া শুরু করে।

লেমোসের এক বন্ধুও তার মৃত্যুর কারণ ফেসবুকে জানতে চান, কিন্তু এর কোনও উত্তর পান না। তবে লেমোসের মৃত্যুর কারণ জানানো না হলেও তার শেষকৃত্যের সময়, স্থান জানানো হয় ফেসবুকে।

এরপর লেমোসের শহরে যখন তার শেষকৃত্য শুরু হয় তখন তার বন্ধু ও পরিবারের অনেকে আসা শুরু করেন। কিন্তু হুট করে আত্মীয়দের সামনে কফিন থেকে বেরিয়ে পরেন লেমোস এবং তিনি ব্যাখ্যা করেন কেন তিনি এমনটি করেছেন। তবে অনেকেই তার এমন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির