শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধাক্কা লেগে ছোলা পড়ে যাওয়ায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা

নিজস্ব প্রতিবেদক : ধাক্কা লেগে ছোলা বুট পড়ে যাওয়ায় ছুরিকাঘাত করে ইয়াসিন মিয়া (১৯) নামে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ইয়াসিন মিয়া উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আজ শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে গতকাল শুক্রবার রাতে ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানকার একটি দোকানে নাস্তা করতে যান ইয়াসিন। দোকানে বসার সময় ইয়াসিনের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা বুট পড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক ইয়াসিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ইয়াসিনকে আহত অবস্থায় উদ্ধার রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি, তবে তারা আজকের মধ্যেই মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কী না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ