শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা রোগীর ভিড় বাড়ছে চীনের হাসপাতালে

news-image

অনলাইন ডেস্ক : শূন্য কভিড’ নীতি থেকে রাতারাতি সরে যাওয়ার পর চীনের হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ অনেক বেড়েছে। করোনা আক্রান্ত চিকিৎসাকর্মীদের পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে কর্মীর স্বল্পতা সামাল দেওয়ার জন্য।

স্বাস্থ্যনীতি নিয়ে কর্মরত চীনা অধ্যাপক চেন শি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে নিজ দেশের কভিড নীতির ওপর নজর রাখছেন। তিনি বলেন, ‘এতোদিন করোনা আক্রান্ত হলে হাসপাতালে যাওয়ার নিয়ম থাকায় সবাই প্রথমেই ছুটছে হাসপাতালে। অনেকে সামান্য উপসর্গ নিয়েও সেখানে হাজির হচ্ছে। এতে চাপ বৃদ্ধি পাচ্ছে।’

চেন শি বলেন, ‘মানুষ অসুস্থ বোধ করলেই হাসপাতালে ছুটছে, যা খুব সহজেই স্বাস্থ্যসেবা খাতকে বিপর্যস্ত করে ফেলতে পারে।’

হাসপাতালগুলো দ্রুত নিজেদের জ্বরসংশ্লিষ্ট ওয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি করেছে। কিন্তু এর পরও রোগীর ঢল সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। চেন শির মতে, ভাইরাসে আক্রান্ত হলে যে বাসায়ও থাকা যাবে, তা মানুষকে বোঝাতে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ওষুধ খাতেও দেখা দিয়েছে সংকট। গোটা দেশেই দ্রুত ফুরিয়ে আসতে দেখা গেছে ঠাণ্ডা ও জ্বরের ওষুধ। করোনা পরীক্ষার কিটও মিলছে না সহজে।

আক্রান্তরা যাতে সামান্য উপসর্গ নিয়ে হাসপাতালে না উপস্থিত হয়, সেজন্য ডাক্তাররাও সামাজিক মাধ্যম ব্যবহার করে বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সংক্রমণ বিস্ফোরণ সামাল দিতে কর্মকর্তারা করোনা নিভৃতবাস কেন্দ্রগুলোকে সাময়িক হাসপাতালে পরিণত করছেন।

চলতি সপ্তাহে বেইজিংয়ে শুধু এক দিনে ২২ হাজার মানুষ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছে। এদিকে বেইজিংয়ে রেস্তোরাঁ খোলা থাকলেও জনসমাগম কম দেখা গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কর্মীদের কাজে যোগ দিতে বললেও অনেকেই ফিরতে রাজি হচ্ছেন না। মাত্র কয়েক সপ্তাহ আগেই চীনের করোনা চিত্র ছিল ভিন্ন। সরকারের কঠোর নীতি মেনে চলতে হচ্ছিল সবাইকে। সাম্প্রতিক গণপ্রতিবাদের মুখে কড়াকড়ি একরকম হুট করেই শিথিল করে সরকার। রাতারাতি শিথিল করার কারণেই হিতে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন চেন শি। খবর: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া