সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন মেলেনি ফখরুল-আব্বাসের

news-image

নিজস্ব প্রতিবেদক : জামিন মেলেনি কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর। আজ বেলা সাড়ে ৩টার পর তাদের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, ‘সিনিয়র-জুনিয়র মিলিয়ে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। বিএনপির সিনিয়র নেতারাসহ মোট ২২৪ জন নেতাকর্মীর জামিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত সবার জামিন নামঞ্জুর করেন।

জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।

এর আগে গতকাল রবিবার মির্জা ফখরুলসহ বাকি নেতাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী জামিন শুনানির জন্য আজ সময় নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য