,

যেভাবে রাখলে সতেজ থাকবে কাঁচা মরিচ

news-image

নিউজ ডেস্ক : আমাদের ঘরে ফল বা সবজি থাকুক না থাকুক, কাঁচা মরিচ থাকেই। রান্না থেকে শুরু করে বিভিন্ন খাবারে ঝালের স্বাদ মেটায় কাঁচা মরিচ। তাই হাতের কাছে সব সময় যেন পাওয়া যায় সেজন্য একবারে বাজার থেকে বেশি করে আমরা কাঁচা মরিচ নিয়ে আসি। তবে একসঙ্গে কিনে রাখলে খুব দ্রুত পচে যায়। বিশেষ করে বর্ষায় এই সমস্যা আরও বেশি দেখা যায়। তবে কয়েকটি টোটকা মেনে চললে এমনটি হওয়ার কথা নয়।

১) বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না এমন কোনো পাত্রে কাঁচামরি রাখুন। এতে কাঁচামরিচ দীর্ঘ দিন সতেজ থাকবে।

২) কাঁচামরিচের বোঁটা ছিড়ে রাখুন। এতে সহজে পচে না। বোঁটা-সহ রাখলে পচে যাওয়ার আশঙ্কা অনেক বেশি।

৩) অ্যালুমিনিয়াম ফয়েলে যে কোনো কিছুই ভাল থাকে। কাঁচামরিচ দীর্ঘ দিন ভালো রাখতে তাই অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে তুলে রাখুন।

৪) কাঁচামরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে পচে যেতে পারে। কৌটোয় ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে বরং কিছু দিন হলেও ভালো থাকবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ