,

আরো দুইদিন ভারী বর্ষণের সম্ভাবনা

news-image

সারা দেশে লঘু চাপের প্রভাবে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অতি প্রবল অবস্থায় রয়েছে। এজন্য চট্টগ্রাম, বরিশাল, বান্দরবান, ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার থেকে শুরু হওয়া সারাদেশে থেমে থেমে হালকা, হালকা থেকে মাঝারি এবং ভারি বৃষ্টিপাত আজ শুক্রবারও প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে অব্যাহত রয়েছে। এই বৃষ্টি আরও দুইদিন থাকবে।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে ১৫৬ মিলিমিটার, চট্টগ্রামে ১২২ মিলিমিটার, কুতু্বদিয়ায় ১১২ মিলিমিটার এবং বরিশালে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সারা দেশেই কমবেশি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের আবহাওয়ায় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় ‍বাষ্প চলে আসায় সারাদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। কেবল বর্ষা মৌসুমের প্রথম সপ্তাহ পার হয়েছে, এখনও দেড় মাস স্বাভাবিক বৃষ্টিপাত হবে, তবে মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে থেমে থেমে যে বৃষ্টিপাত হচ্ছে, তা আগামী ৬০ ঘণ্টা পরে কমে আসবে। তিনি বলেন, বৃষ্টিপাত হওয়ার কারণে রাতে সারাদেশের তাপমাত্রাও ১ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। এদিকে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে জুলাই মাস পুরোটা জুড়েই বৃষ্টিপাত হবে। প্রতিবেশী দেশ ভারতে বন্যা হওয়ায় জুলাই মাসজুড়ে এর প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ