,

প্রবাসী রেমিট্যান্সে ভারতের বিশ্বরেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের এখন পর্যন্ত ভারতীয় প্রবাসীরা নিজ দেশে ১০ হাজার কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। মাত্র ১১ মাসে কোনো দেশে এই পরিমাণ রেমিট্যান্স পাঠানোর ঘটনাকে ‘বিশ্বরেকর্ড’ বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

ভারত ছাড়া বিশ্বের আরও যেসব দেশে ২০২২ সালে রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে, সেসব হলো— মেক্সিকো, চীন, মিসর ও ফিলিপাইন।

শুক্রবার নিজেদের এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ সম্পর্কে বলা হয়, ‘এই প্রথম কোনো একটি দেশ বছর শেষ হওয়ার আগেই ১০ হাজার কোটি ডলার রেমিট্যান্স গ্রহণ করলো।’

প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে,‘অনুন্নত ও মধ্যম আয়ের দেশগুলোর আয়ের খুবই গুরুত্বপূর্ণ উৎস এই রেমিট্যান্স বা প্রবাসীদের পাঠানো অর্থ। এসব দেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ এই রেমিট্যান্স,’

চলতি বছর ভারতে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা দেশটির বার্ষিক মোট উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিশ্বের উন্নত দেশগুলোতে হাজার হাজার ভারতীয় উচ্চবেতনের বিভিন্ন চাকরি করছেন, কিংবা রেস্তোঁরা-দোকানপাটসহ খুচরা নানা ব্যবসায় নিজেদের গুছিয়ে নিয়েছেন। ফলে প্রতি বছরেই নিজ দেশে তাদের রেমিট্যান্স পাঠানোর হারও বাড়ছে।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত দেশের শ্রমবাজারে মজুরি বৃদ্ধি ও সতেজ ভাব থাকায় বিশ্বের বিভিন্ন দেশে চলতি বছর রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের চেয়ে ২০২২ সালে বিশ্বজুড়ে রেমিট্যান্স পাঠানোর হার বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯