,

একাদশ শ্রেণিতে ভর্তির ফল পেছাল

news-image

আবেদনকারীর সংখ্যাধিক্যের কারণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ একদিন পেছানো হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার মধ্যে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন। আসফাকুস সালেহীন শুক্রবার সকালে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফল প্রকাশের কথা থাকলেও সারা রাত কাজ করেও তা সম্পন্ন করা যায়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ একদিন সময় চেয়েছে। তালিকা প্রস্তুত হলে সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd), আদেবদনকারীদের এসএমএস, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে দেওয়া হবে। অনলাইন এবং এসএমএসে আবেদনের প্রক্রিয়াটি দেখভাল করছে বুয়েটের আইআইসিটি বিভাগ। গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারা দেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী। অনলাইন ভর্তি প্রক্রিয়া
মেধা, পছন্দক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের আসন সংখ্যার ভিত্তিতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ব্যতিত ভর্তি হওয়া যাবে।

ভর্তির নির্দেশিকায় বলা হয়ছে, ৩০ জুনের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজের ভর্তি ফরম পূরণ করে কলেজের নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা সাপেক্ষে ভর্তি হবে। সংশ্লিষ্ট কলেজকে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে নিশ্চায়ন করতে হবে। অনলাইনে নিশ্চায়নের ফলে সার্বক্ষণিক ও সার্বিকভাবে প্রতিটি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থী এবং খালি আসন সংখ্যা (গ্রুপ, সিফট এবং ভার্সনভিত্তিক) সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। নির্দেশিকায় আরও বলা হয়, যে সকল নির্বাচিত শিক্ষার্থী পছন্দের ঊর্ধক্রমে কলেজ পরিবর্তন (মাইগ্রেশন) করতে ইচ্ছুক তাদেরকেও সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর ৩০ জুনের মধ্যে তাদেরকে অনলাইনে নিজ নিজ অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থী নিজেই কলেজ পরিবর্তনের পছন্দের ঊর্ধ্বক্রমের জন্য সম্মতি অপশন প্রদান করবে। প্রথম মেধা তালিকা শেষ হওয়ার পর যে সমস্ত শিক্ষার্থী কলেজ পরিবর্তনের (মাইগ্রেশন) অপশন প্রদান করেছে এবং যারা এখনও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি তাদের ফলাফল এবং কলেজসমূহের খালি আসনের ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। দ্বিতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ৪ ও ৫ জুলাই। দ্বিতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পর কলেজের (গ্রুপ, সিফট এবং ভার্সন ভিত্তিক) শূন্য আসনের তালিকা অনলাইনে পাওয়া যাবে। আবেদনকৃত যেসব শিক্ষার্থী ৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হবে না বা কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবে না তাদেরকে রিলিজ স্লিপধারী হিসেবে বিবেচনা করা হবে। এ পর্যায়ে তারা বিভিন্ন কলেজে শূন্য আসনের বিপরীতে অনলাইনে সর্বোচ্চ ৫টি কলেজের অপশন দিয়ে ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো আবেদন ফি গ্রহণ করা হবে না। রিলিস স্লিপধারী প্রার্থীদের আবেদনের ফল ৯ জুলাই। রিলিস স্লিপধারী প্রার্থীদের ১১ ও ১২ জুলাইয়ের মধ্যে বিলম্ব ফি সহ সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে। নতুন আবেদনকারী শিক্ষার্থী অর্থাত যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইনে বা এসএমএসের মাধ্যমে আবেদন করেনি সেসব শিক্ষার্থী অনলাইনে বিভিন্ন কলেজের শূন্য আসন দেখে ৯ থেকে ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে সর্বোচ্চ ৫টি কলেজের পছন্দক্রম এবং এসএমএসের মাধ্যমে একাধিক কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন ফি দিয়ে সর্বোচ্চ ৫টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। নতুন আবেদনকারীদের ফল ১২ জুলাই প্রকাশ করা হবে। তাদের ১২ ও ১৩ জুলাই (বিলম্ব ফি সহ) ভর্তি হতে হবে। শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ভর্তির সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে অনলাইনে প্রাপ্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি চলবে। ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ