,

কারাগারে ৫০,০০০ নেতাকর্মী

news-image

গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসে মানবতাবিরোধী শক্তির পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ২৬শে জুন জাতিসংঘ ঘোষিত
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। যেসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর, জনগণের ভোটাধিকার হরণ করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় সেসব দেশে ক্ষমতাসীনরা ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী শক্তিকে দমন করতে নির্যাতনের পথ বেছে নেয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বাংলাদেশে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। এমনকি সাংবাদিক দম্পত্তির নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ সরকারের আমলেই, যা জাতি বিস্মৃত হয়নি। বিএনপি চেয়ারপারসন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে সরকার ফ্যাসিবাদী কায়দায় নির্মূল করেছে। ফলশ্রুতিতে এখনও অনেক বিরোধী নেতাকর্মী নিখোঁজ রয়েছে। কারাগারে ৫০ হাজারের মতো বিরোধী নেতাকর্মী সমর্থক দুঃসহ জীবন কাটাচ্ছে। হয়রানিমূলক মিথ্যা মামলা কাঁধে বয়ে হাজার হাজার নেতাকর্মী পালিয়ে থেকে মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, দেশের ধর্মপ্রাণ আলেম ওলামারাও নৃশংস হত্যাকাণ্ড থেকে বাদ পড়েননি। এমনি প্রেক্ষাপটে দেশে আইনের শাসন এখন অনুপস্থিত, মৌলিক-মানবাধিকারও ভূলুণ্ঠিত। খালেদা জিয়া বলেন, আমি বিশ্বাস করি- মানবিক বোধে উদ্বুদ্ধ বিশ্বের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই মানবতাবিরোধী শক্তির পরাজয় নিশ্চিত করা সম্ভব। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ