শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিবসহ ১০ নেতাকর্মী রিমান্ডে

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় জেলহাজতে থাকা জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ পুলিশের ১০ রিমান্ড আবেদনের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।

এর আগে ৯ নভেম্বর জেলা বিএনপির সদস্যসচিবসহ ৯ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত। তা ছাড়া গেল ১৩ নভেম্বর দিবাগত রাতে শহরের খালইষ্ট এলাকা থেকে জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদকে পুলিশ গ্রেপ্তার করলে ১৫ নভেম্বর আদালত তাকে জেলহাজতে পাঠায়।

প্রসঙ্গত গেল ২১ সেপ্টেম্বর শহরের উপকণ্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৯ জন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়। পরদিন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন মারা যান।

ওই ঘটনায় সদর থানার এসআই মোহাম্মদ মাঈনউদ্দিন ও শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক বাদী হয়ে বিএনপি দলীয় দেড়-সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ