সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন: বিএনপিকে কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনে ঠিক হবে ক্ষমতায় কারা থাকবে আর কারা চলে যাবে।

রোববার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি, জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে করা এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বিএনপিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মৃত এই ইস্যুকে জীবিত করার অপচেষ্টা করবেন না। যে স্বপ্ন দেখছেন, তা দুঃস্বপ্ন হয়ে যাবে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, ভয় দেখাবেন না। আওয়ামী লীগ জীবিত আছে। দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

আগামী নির্বাচনে খেলা হবে উল্লেখ করে তিনি বলেন, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, প্রস্তুত হয়ে যান। রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। খেলার নিয়ম ভঙ্গ করলে খবর আছে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। খেলা হবে আগামী ডিসেম্বরে। বিএনপি স্বাধীনতার শত্রু। বিজয়ের মাসে আপনারা প্রস্তুত হয়ে যান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনি এখন বড় বড় কথা বলছেন। অথচ মুচলেকা দিয়ে লন্ডনে গেছেন তারেক রহমান। বিএনপি গণতন্ত্র, আইনের শাসন গিলে খেয়েছে। তারা আবারও ক্ষমতায় এলে দেশ গিলে খাবে।

আওয়ামী লীগ রাজপথে থাকবে জানিয়ে তিনি বলেন, কেউ খেলতে আসলে জবাব দেওয়া হবে। অনেক ষড়যন্ত্র হয়েছে, আপনারা প্রস্তুত থাকুন। এখন সামনে-পেছনে কত লোক, কিছুই আমি দেখছি না। আমরা জানি, মানুষ কষ্টে আছে, গরিবরা কষ্ট পাচ্ছে। বিএনপি যতই অপপ্রচার করুক না কেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘দেশে দুর্ভিক্ষ হবে না।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাতের আঁধারে কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক পুড়িয়ে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। তারা কারা? তারা আগুন সন্ত্রাস।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে